উপ-মহাপরিচালক হলেন আনসারের ৬ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ২০:৫০

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছয়জন পরিচালককে পদোন্নতি দিয়ে উপ-মহাপরিচালক (গ্রেড-৩) করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-৩ এর উপ-সচিব মো.আলমগীর কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আনসারের ছয়জন পরিচালককে পদোন্নতি দিয়ে উপ-মহাপরিচালক (গ্রেড-৩) করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের পরিচালক মো. রফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি একাডেমির পরিচালক (উন্নয়ন) মো. ফখরুল আলম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের পরিচালক ড. মো. সাইফুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের পরিচালক মো. আশরাফুল আলম ও ১০ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জিয়াউল হাসান।
বাংলাদেশ জার্নাল/সুজন/সামি










