সুস্থ হয়ে উঠছেন কাজল আরেফিন অমি
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৬:১৬

জনপ্রিয় ও দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে।
আবেগঘন এ পোস্টে তিনি জানিয়েছেন, এখন তিনি কথা বলতে পারছেন এবং খুব শিগগিরই নিয়মিত কাজে ফিরতে যাচ্ছেন। অমি লেখেন,‘আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে জোরে না। পুরোপুরি উন্নতি হচ্ছে কি না সেটা দেখার জন্য আরও এক মাস সময় লাগবে।’
তার ভাষ্যমতে, ‘আপাতত খুব কম কথা বলে আমি আবার আমার নিয়মিত কাজ শুরু করতে পারবো। আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের দোয়ার জন্য অনেক কৃতজ্ঞ।’
অমি জানান, শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি হতে আরও অন্তত এক মাস সময় লাগবে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার জন্য। তবে এই অন্তর্বর্তী সময়ে বসে থাকতে চান না তিনি।
কম কথা বলে, কিছুটা সতর্কতা মেনেই আবারও শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার এই পোস্টে স্বস্তি প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের সহকর্মী ও সাধারণ ভক্তরা। সবাই তার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছেন।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










