মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৪:৩৪

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) বেলা দেড়টার দিকে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
বিকালে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে এক সভায় যোগ দেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন প্রধানমন্ত্রী।
দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর গত বছরের ২৫ ডিসেম্ব দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভোটের প্রচারে তিনি মৌলভীবাজারে এসেছিলেন।
সেই নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর এই প্রথম মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জার্নাল/সিএম










