ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

লালমনিরহাট-৩ আসনে নৌকার মতিয়ার জয়ী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ২০:১১

লালমনিরহাট-৩ আসনে নৌকার মতিয়ার জয়ী
লালমনিরহাট-৩ আসন থেকে নৌকার প্রার্থী মতিয়ার রহমান, ছবি: সংগৃহীত

লালমনিরহাট-৩ আসন থেকে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিয়ার রহমান পেয়েছেন ৭৬ হাজার ৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের মো. জাবেদ হোসেন পেয়েছেন ১২ হাজার ৮০৮ ভোট।

এ আসনে অন্য যারা প্রতিদ্বন্দ্বীরা করেছেন তারা হলেন মো. আশরাফুল আলম (চাকা), শামীম আহাম্মেদ চৌধুরী (সোনালী আঁশ), মো. জাহিদ হাসান (লাঙ্গল), আবু তৈয়ব মো. আজমুল হক পাটোয়ারী (মশাল)।

বাংলাদেশ জার্নাল/এসএপি

  • সর্বশেষ
  • পঠিত