ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ঢাকা ছেড়েছেন মুহাম্মদ ইউনূস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৮:৪৬  
আপডেট :
 ২৭ মে ২০২৬, ১৯:০০

ঢাকা ছেড়েছেন মুহাম্মদ ইউনূস
ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বুধবার (২৬ মে) সকালে টার্কিশ এয়ারলাইন্সের যাত্রী হয়ে তার ঢাকা ছাড়ার তথ্য দেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, সকাল ৬টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়েন। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল দেওয়া হয়।

নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি বিএনপির সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়েন মুহাম্মদ ইউনূস। সেই থেকে তিনি দেশেই ছিলেন।

এরপর থেকে ‘ইউনূস সেন্টার’ তার বিভিন্ন কর্মকাণ্ডের খবর সংবাদমাধ্যমকে জানিয়ে আসছে। তবে তার বিদেশ সফরের বিষয়ে এ সেন্টারের তরফে কিছু বলা হয়নি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত