ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ গেল দুই সাংবাদিকের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:৩২

আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ গেল দুই সাংবাদিকের
নিহত রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান - ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।

জানা যায়, ম্যাচ দেখে মোটরসাইকেলে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত