ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

২ ঘণ্টা পর শাহবাগের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২১:৪৬

২ ঘণ্টা পর শাহবাগের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে আন্দোলনে নামা এইচএসসি পরীক্ষার্থীরা দুই ঘণ্টা পর শাহবাগের সড়ক ছেড়েছেন। সড়ক ছাড়ার আগে তারা বলেছেন, বুধবার রাতের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১৫ জুলাই) রাত ৭টা ৫৫ মিনিটে শাহবাগে অবরোধ শেষ করেন তারা।

বৃহস্পতিবারের কর্মসূচি সম্পর্কে আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত