ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বাণিজ্য চুক্তির বিনিময়ে হরমুজের ২০% শুল্ক প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২২:৫৪

বাণিজ্য চুক্তির বিনিময়ে হরমুজের ২০% শুল্ক প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প একটি ট্রুথ সোশাল পোস্টে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের জন্য ধার্যকৃত ২০% ক্ষতিপূরণ শুল্কের পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় দেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তারা যুক্তরাষ্ট্রে সম্পন্ন করবে।

এর আগের দিনই তিনি ঘোষণা দিয়েছিলেন যে, হরমুজ প্রণালি উম্মুক্ত করে দেবে যুক্তরাষ্ট্র। তবে সেখান দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ২০ শতাংশ শুল্ক দিতে হবে।

একদিনের মাথায় তিনি সেই ঘোষণা থেকে সরে এলেন।

মঙ্গলবার (১৪ জুলাই) তিনি ট্রুথ স্যোশালে লেখেন, এই বিনিয়োগগুলো হবে বিশাল, তবে একই সাথে তা তাদের নিজেদের এবং তাদের ভবিষ্যতের জন্যও অসাধারণভাবে কল্যাণকর হবে।

ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল পোস্টে জানিয়েছেন যে, হরমুজ প্রণালি ইরান বাদে অন্য সব জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত-আর এর কারণ হলো তাদের মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপরায়ণ নেতৃত্ব, যা তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

তিনি আরও যোগ করেন যে, একটি ‘পূর্ণাঙ্গ অবরোধ’ কার্যকর করা হবে, তবে তা কেবল ‘ইরানি বন্দরে আসা-যাওয়া করা অথবা ইরানি পণ্য বহনের সাথে যুক্ত’ জাহাজগুলোর ওপরই প্রযোজ্য হবে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত