ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইরানের মাহশহর ও আবাদানে ফের মার্কিন বিমান হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৯:৪৫

ইরানের মাহশহর ও আবাদানে ফের মার্কিন বিমান হামলা
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে দেশটির খুজেস্তান প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে প্রদেশটির ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) খুজেস্তানের বন্দরনগরী মাহশহর এবং ঐতিহাসিক শহর আবাদানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আবাদানে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন তেল শোধনাগার অবস্থিত।

ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে আবাদানে প্রথম হামলা হয়। প্রায় পাঁচ মিনিট পর, দুপুর ১টা ৩০ মিনিটে মাহশহরে দ্বিতীয় দফা হামলা চালানো হয়।

ইরাক ও কুয়েত সীমান্তসংলগ্ন এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালেই নতুন করে এ বিমান হামলার ঘটনা ঘটেছে।

তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত