ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২, নিখোঁজ ১

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৬:৩৬

ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের গয়াশি গ্রামের আখড়ার সামনের হাওরে এ ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানিয়েছেন।

নিহতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর থানার কামালপুর গ্রামের মৃত জহির মিয়ার ছেলে হামিদ মিয়া (৪৫) ও মৃত রফিক মিয়ার ছেলে সাবির আলী (৪০)। আর নিখোঁজ আছেন নিহত হামিদের ভাই কাবিল মিয়া।

ওসি মাহফুজুল কবির বলেন, তিন জেলে নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে নৌকাটি হাওরের তীরে ভেসে আসলে তাতে দুইজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। কিন্তু আরেকজনের খোঁজ মেলেনি।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে মাছ ধরার সময় হাওরে বজ্রপাতের শিকার হয়েছেন তারা। এতে দুজন মারা গেলেও নৌকার গলুইয়ে থাকা অপরজন সম্ভবত হাওরে পড়ে গেছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত