ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে আলমারি ভেঙে চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে আলমারি ভেঙে চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পাঠাগারের আলমারি ভেঙে ফ্যান ও বই চুরির ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের অভ্যন্তরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থিত অরণ্য উন্মুক্ত পাঠাগারে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে পাঠাগারের আলমারির কাচ ভাঙা অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে দেখা যায়, আলমারির ভেতরে থাকা একটি টেবিল ফ্যান ও কয়েকটি বই নেই। শিক্ষার্থীদের জ্ঞানচর্চার অন্যতম স্থান পাঠাগারে এমন ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন চুরির ঘটনা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তারা নিরাপত্তা জোরদার, নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত