ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বার কাউন্সিলের এমসিকিউর ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ প্রার্থী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:৫৫

বার কাউন্সিলের এমসিকিউর ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ প্রার্থী

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউর (নৈর্ব্যক্তিক) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ পরীক্ষার্থী।

শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ–সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয়।

তিন ধাপে পরীক্ষা হয় বাংলাদেশ বার কাউন্সিলে। তালিকাভুক্তির প্রথম ধাপে এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা হয়। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত