ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

প্যারাগুয়েকে ৪–১ গোলে হারাল যুক্তরাষ্ট্র

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯:২০

প্যারাগুয়েকে ৪–১ গোলে হারাল যুক্তরাষ্ট্র

প্যারাগুয়েকে গোলে ভাসিয়ে জয়ে বিশ্বকাপ শুরু করেছে যু্ক্তরাষ্ট্র। সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার পর আর পেছনে তাকাতে হলো না যুক্তরাষ্ট্রের।

গতিময় আক্রমণাত্মক ফুটবলে আরও দুই গোল করে প্রথমার্ধে চালকের আসনে বসে গেল বিশ্বকাপের সহ-আয়োজকরা। দ্বিতীয়ার্ধে প‍্যারাগুয়ে একটু লড়াই করলেও সহজ জয়ই পেল মাওরিসিও পচেত্তিনোর দল।

বাংলাদেশ সময় শনিবার (১৩ জুন) সকালে ‘ডি’ গ্রুপের ম‍্যাচে ৪-১ গোল জিতেছে যুক্তরাষ্ট্র। জোড়া গোল করেছেন ফোলারান বালুগান, একটি জিওভানি রেইনা, অন‍্যটি আত্মঘাতী।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত