ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

রাজধানীর ৭ পয়েন্টে বিজিবি মোতায়েন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৫:৩৭

রাজধানীর ৭ পয়েন্টে বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর সাতটি পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিজিবির এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন জেলায় সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা।

আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ ছয় জেলায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর কার্যক্রম, এরই অংশ হিসেবে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার জানিয়েছেন, আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বিজিবি।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত