ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২১:২৬  
আপডেট :
 ২২ জুন ২০২৬, ২১:৩১

শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা
ছবি: সংগৃহীত

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে চারদিনে ভক্তরা দিয়েছেন প্রায় সাড়ে ১৭ লাখ টাকা। মিলেছে স্বর্ণও।

জেলা প্রশাসন দানের আয়-ব্যয়ের হিসেবের দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো মাজারের দানের টাকার হিসেব এলো প্রকাশ্যে।

এর আগে, মাজারের খাদেমরা এই টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিতেন।

সোমবার বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উপস্থিতিতে মাজারের দানবাক্স খোলা হয়। মাজারের ৬টি দানবাক্স ও ৩টি ডেগচির টাকা তুলে এনে প্রকাশ্যে গণনা করা হয়।

টাকা গণনায় অংশ নেন হযরত শাহজালাল (রহ.) মাদরাসার ৩৬ জন স্বেচ্ছাসেবক। গণনা শেষে পাওয়া যায় ১৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা ও ৭ আনা পরিমাণ স্বর্ণ।

গেল প্রায় ৭০০ বছর ধরে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ভক্ত-আশেকানদের দেওয়া টাকা ও অন্যান্য উপহার সামগ্রী খাদেমরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিতেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত