ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব শুরু ২৫ জুন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৬:১১  
আপডেট :
 ২২ জুন ২০২৬, ১৬:২৩

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব শুরু ২৫ জুন
ছবি: সংগৃহীত

ভাষা সৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ১০৩তম জন্মবার্ষিকী (১১ এপ্রিল ২০২৬) উপলক্ষে পদাতিক নাট্য সংসদ এবারও আয়োজন করতে যাচ্ছে “সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা” এবং ১৭তম নাট্যোৎসব।

পদাতিক নাট্য সংসদের উদ্যোগে এই নাট্যোৎসব আগামী ২৫ জুন থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হবে। ছয় দিনব্যাপী এই আয়োজনে পদাতিক নাট্য সংসদসহ দেশের স্বনামধন্য ছয়টি নাট্যদল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলো হলো— দেশ নাটক, এথিক, থিয়েটার ফ্যাক্টরি, বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ এবং জাহাঙ্গীরনগর থিয়েটার।

প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখ প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নাট্যোৎসবের মাধ্যমে দেশের নাট্যচর্চাকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে আয়োজকরা।

এছাড়া নাটকে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে দুইজন বিশিষ্ট ব্যক্তিকে “সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা–২০২৬” প্রদান করা হবে।

এ আয়োজনকে কেন্দ্র করে আগামী ২৩ জুন ২০২৬ বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে (লিফট–৬) একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয় এবং গণমাধ্যমের উপস্থিতি কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এই উৎসব শুধু নাট্য প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও নাট্যচর্চাকে সমৃদ্ধ করার একটি ধারাবাহিক প্রয়াস। তারা গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত