সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ২১:২০

ইরান ও যুক্তরাষ্ট্র গত সপ্তাহে প্রাথমিক একটি যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পর চূড়ান্ত শান্তিচুক্তির জন্য প্রথম সরাসরি আলোচনায় বসেছে সুইজারল্যান্ডে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদল রোববারের এই আলোচনায় বসেছে। ইরান বৈঠকে বসার আগেই তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে বলেছে, আলোচনার মূল বিষয় হবে লেবানন।
বৈঠক শুরুর আগে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরনা বার্তা সংস্থার শেয়ার করা এক ভিডিওতে বলেছেন, ইহুদি রাষ্ট্র (ইসরায়েল) লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। আজকের বৈঠকে এটি হবে মূল আলোচ্য বিষয়।
এর আগে রোববারই ইরানের সর্বোচ্চ নেতার সহকারী ও উপদেষ্টা মোহাম্মদ মোখবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, ওয়াশিংটনকে তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তাবায়ন করতে হবে। নয়ত তেহরান কোনও কাগুজে চুক্তি মেনে নেবে না।
ওদিকে, রোববার শান্তি বৈঠকেতর জন্য সুইজাল্যান্ডে রওনা হওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সাংবাদিকদের বলেছিলেন, বৈঠকে তিনি “ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় অগ্রগতি” হওয়ার আশা করছেন।
ইরান ও যুক্তরাষ্ট্র গত সপ্তাহে যে প্রথমিক সমঝোতা চুক্তি সই করেছে তাতে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি করা, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালিও খুলে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
কিন্তু চুক্তির পরও লেবাননে ইরান-সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলতে থাকায় ইরান শনিবার ফের হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। যদিও জাহাজ চলাচল বিষয়ক ডেটায় দেখা যাচ্ছে, জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করছে।
এ পরিস্থিতির মধ্যেই রোববার স্থানীয় সময় সকালে সুইজারল্যান্ডের বারগেনস্টকে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র এবং ইরান।
মধ্যস্থতাকারী হিসাবে আলোচনায় যোগ দিয়েছে পাকিস্তান এবং কাতারও। বৈঠক শুরুর ঠিক আগেই সমাজমাধ্যম পোস্টে তেহরানের অবস্থান স্পষ্ট করেন ইসমাইল বাঘাই।
তিনি লেখেন, “যুদ্ধ বন্ধ করা নিয়ে গত ১৮ জুন সই হওয়া সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে, তা নিয়ে আলোচনার জন্য সুইজরল্যান্ডে এই বৈঠক, যে চুক্তির প্রথম শর্তের মধ্যেই আছে লেবানন-সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার বিষয়টি।
বাঘাই আরও জানান, লেবানন সমস্যার সমাধান, ইরানের তেল রপ্তানি সংক্রান্ত বিষয় এবং ইরানের ‘জব্দ’ সম্পদ মুক্ত করার লক্ষ্য নিয়ে ইরান রোববারের বৈঠকে যোগ দিচ্ছে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










