আমের স্বাদে ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৫:৪৩

আইসক্রিমপ্রেমীদের নতুন স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, ‘শেল অ্যান্ড কোর’ সিরিজে নতুন আইসক্রিম ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’ বাজারে এনেছে সেভয়।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন স্বাদের এই আইসক্রিমের বাইরের অংশে রয়েছে দেশি আমের ‘পাল্প’ দিয়ে তৈরি আবরণ, যা মুখে দেবে দেশি আমের স্বাদ। আর এর ভেতরে রয়েছে ‘রিচ ভ্যানিলা আইসক্রিমের কোর’। ফলে প্রতিবারই মিলবে আম এবং ‘ক্রিইমি ভ্যানিলা’র মেলবন্ধন।
প্রচলিত আইসক্রিমের বাইরে ভিন্ন স্বাদের কারণে ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’ ভিন্ন অভিজ্ঞাতা দেবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি এখন দেশের সব প্রান্তে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










