ঢাকা, রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

টি-টোয়েন্টি সিরিজ: হোয়াইটওয়াশ এড়াতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৪:১৪

টি-টোয়েন্টি সিরিজ: হোয়াইটওয়াশ এড়াতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে একাদশে এসেছে তিনটি পরিবর্তন।

সাকলাইন, মোস্তাফিজ ও সৌম্য সরকারের পরিবর্তে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেছে টাইগাররা। ফলে হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই।

ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টি হারার পর দ্বিতীয় ম্যাচে ১৮৯ রান করেও জয় পায়নি বাংলাদেশ। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রথম হার। এর আগে ২০২১ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা গেছে রানবন্যা। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ১৯৬ রান। জবাবে বাংলাদেশ থামে ১৮৯ রানে। দুই ইনিংস মিলিয়ে ৩৮৫ রান হয়, যা এই ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

রানপ্রবণ এই উইকেটে শেষ ম্যাচে বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত