ঢাকা, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ৩ ঘণ্টা ট্রেন থামবে না আজ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৫:৩৮

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ৩ ঘণ্টা ট্রেন থামবে না আজ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এ সময় অন্য সব স্টেশনে মেট্রোরেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে।

বুধবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রম করলেও সেখানে কোনো যাত্রাবিরতি দেবে না। তবে অন্যান্য সব স্টেশনে ট্রেন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধেই বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত