ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ভিসা আবেদনকারী বাংলাদেশিদের প্রতি ভারতীয় হাইকমিশনের কৃতজ্ঞতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২০:৪৫  
আপডেট :
 ০৩ জুলাই ২০২৬, ২০:৫০

ভিসা আবেদনকারী বাংলাদেশিদের প্রতি ভারতীয় হাইকমিশনের কৃতজ্ঞতা
ভারতীয় হাইকমিশন। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছর পর আবারও ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টাতেই ১ লাখ ৪০ হাজারের বেশি বাংলাদেশি আবেদন করেছেন। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় হাইকমিশন জানিয়েছে, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত।

বার্তায় বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

এতে আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত