ঢাকা, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চকবাজারের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৬:৫৪

চকবাজারের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পুরান ঢাকার চকবাজারের একটি মার্কেটে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৪ জুলাই) বেলা পৌনে ২টার দিকে চক মোগলটুলী এলাকার বহুতল হাজী আবুল বাশার সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, চক মোগলটুলী এলাকার হাজী আবুল বাশার সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা নেই বলেও জানান তিনি। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত