ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫৩ মিনিট আগে
শিরোনাম

সভাপতি নেছার, সাধারণ সম্পাদক সাইফুল

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ট্রাস্টের কুমিল্লা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৫:৪২

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ট্রাস্টের কুমিল্লা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) বাংলাদেশ ট্রাস্টের কুমিল্লা জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. নেছার উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন

রোববার কুমিল্লায় আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মুফতি নুর মোহাম্মদ, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও মানবাধিকারকর্মীরা।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং অসহায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। আস্থা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণাকে ধারণ করে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

নবনির্বাচিত সভাপতি মো. নেছার উদ্দিন বলেন, কুমিল্লা জেলায় মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা প্রদান, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন।

সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একটি সক্রিয়, জবাবদিহিমূলক ও জনমুখী কার্যক্রম পরিচালনা করা হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার, প্রশিক্ষণ, সামাজিক সেবা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) বাংলাদেশ ট্রাস্ট দেশের বিভিন্ন জেলায় মানবাধিকার সুরক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশুর অধিকার রক্ষা, মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধ, দুর্যোগকালীন মানবিক সহায়তা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও বিস্তৃত করার মাধ্যমে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত