ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৭:৩১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। এ নিয়ে গত মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন ও হামের উপসর্গে ৬৪৮ জন মারা গেছে।

সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ হাজার ৭৯১ জনের হাম শনাক্ত হলো।

একই সময়ে ২৪ ঘণ্টায় ৯৪৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হলো ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত