আলমডাঙ্গায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে শিমুল হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার উপজেলার ভাংবাড়িয়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। মৃত শিমুল হোসেন একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও স্থানীয় নিউ মডেল কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল শিমুল। বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। বিষের যন্ত্রনায় ছটফট করতে থাকে সে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএ/










