তৃতীয় শ্রেণির ছাত্রীর সর্বনাশ করে পালালো যুবক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৫ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইক পাড়া গ্রামের তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ধর্ষিতা ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় বৃহস্পতিবার রাত ১১ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষিতা ওই স্কুল ছাত্রী আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের জাহারুলের মেয়ে ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার সন্ধার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এঘটনায় তারা ধর্ষক আহম্মদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ধর্ষিতার বাবা জানান, তার মেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার মাঠ থেকে বাড়ি ফেরার সময় একই এলাকার মারফত আলীর ছেলে আহম্মদ (২৪) তাকে জোরপূর্বক বাড়ির পাশের মাঠে নিয়ে যায়। মাঠে একটি শ্যালো ম্যাশিনের ঘরের পাশে তাকে জোরপূর্বক ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে মেয়ে বাড়ি ফিরে তার বাবা মাকে বিষয়টি জানালে তারা অসুস্থ মেয়েকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সী জানান, ধর্ষণের কথা শুনেছি তবে কেউ অভিযোগ করেনি। তারপরেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে থানা থেকে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
এমএ/










