মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নাটক ‘কোটিপতি’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২

কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক পরিবারের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কোটিপতি’ । ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল অভিনীত এই নাটকে দেখানো হবে স্বামী-স্ত্রী ও সন্তানসহ পরিবারের টানাপড়েন, ধনী-গরীব সম্পর্ক এবং সামাজিক জীবনচিত্র।
জোভান-পায়েলের জুটির নাটক নতুন নয়, তবে এবার তাদের রসায়ন প্রেম-বিরহয়ের বাইরে সরাসরি সংসার ও সন্তানের সঙ্গে স্বামী-স্ত্রীর টানাপড়েনের জীবনচিত্রে ফুটে উঠবে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার।
নির্মাতা জানান, সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটি শীতে মুক্তি পাচ্ছে। নাটকে বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফি এবং আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী ও মিলি বাশার।
নির্মাতা মজুমদার বলেন, “‘কোটিপতি’ মূলত সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটের পূর্ণাঙ্গ নাটক। এখানে ধনী-গরীব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী ও স্বজনরা মিলে-মিশে হাসি-কান্নার মধ্যবিত্ত জীবনের চিত্র ফুটে উঠবে।”
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, নাটকটি শিগগিরই সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।
বাংলাদেশ জার্নাল/এনএম










