ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন এর ‘‘বৈশাখী আনন্দ আড্ডা’’ অনুষ্ঠিত

  সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৬:৪১  
আপডেট :
 ১৮ এপ্রিল ২০২৬, ১৭:১৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন এর ‘‘বৈশাখী আনন্দ আড্ডা’’ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

১৭ এপ্রিল বিকাল ৪টায় "বৈশাখী আনন্দ আড্ডা-১৪৩৩" এর আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন। শুরু থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ বৈশাখী আনন্দ আড্ডায় প্রাণবন্ত ও মুখর হয়ে উঠেছিল সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উন্মুক্ত আঙিনা।

এই আসরে উপস্থিত ছিলেন কবি, আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মীসহ সংগঠনের বন্ধু-সুহৃদ প্রিয়জন। আবৃত্তি, গান ও গল্পকথায় আড্ডা ছিল প্রাণবন্ত।

আয়োজকরা গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ‘বৈশাখী আনন্দ আড্ডা-১৪৩৩’ আয়োজনে উপস্থিত সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের উপস্থিতিতে আমরা অনুপ্রাণিত। সবার সমর্থন ও উৎসাহে আমরা এগিয়ে যাব আবৃত্তিশিল্পের বিকাশে, মানুষের কল্যাণে। সামনে এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”

এই আয়োজনটি আবৃত্তিশিল্প চর্চা ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত