ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

‘বিকল্প ভাবনা’ এর প্রাণবন্ত বৈশাখী আড্ডা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৫:৫০

‘বিকল্প ভাবনা’ এর প্রাণবন্ত বৈশাখী আড্ডা
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিকল্প ভাবনার উদ্যোগে পরিচালিত “বিকল্প ভাবনা মাসিক সাহিত্য আড্ডা”-এর বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়। ২১ এপ্রিল ২০২৬ বিকেলে রাজধানীর ২৬, ইস্কাটন গার্ডেনস্থ বিকল্প কনফারেন্স হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিকল্প ভাবনার সভাপতি লুৎফুন নাহার খুকুমণি। স্বাগত বক্তব্য দেন বিকল্প ভাবনার নির্বাহী পরিচালক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি রাকিব ফরায়েজী, পরিচালক—বিকল্প ভাবনা সাহিত্য আড্ডা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী মনোয়ার হোসেন খান; কবি ও কৃষিবিদ রফিক চৌধুরী; কবি ও মূকাভিনেতা নিথর মাহবুব। এছাড়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই শিশু শিল্পী আহনাফ আব্দুল্লাহ ও নাফিজা আমতুল্লা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশেষ মাত্রা যোগ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট আশফাকুজ্জামান, কবি রিনা পণ্ডিত, পারহান উদ্দিন, সামিয়া রহমান, ইসমাইল হোসেন ইসমী, আতিকুল ইসলাম, সেলিনা সুলতানা শিলু, ওবায়দুল হক, সেলিম রেজা বাচ্চু, নুরুল হক, নাসরীন আক্তার, মাহমুদা আক্তার নাজু, রেশমা আলম, শাহাজাদা সেলিম, মো. সেলিম, নাজনীন ইলমা, ইতি রানী দাস, হিরা খাতুন, সাদিয়া আক্তার প্রমুখ।

আড্ডায় অংশগ্রহণকারী শিল্পীরা গান, কবিতা আবৃত্তি এবং বৈশাখকে ঘিরে তাদের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে বৈশাখের মুড়ি-মুড়কি ও বাহারি খাবারের আয়োজন উপস্থিত অতিথিদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হয়।

সকল কবি-সাহিত্যিক ও শিল্পীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার অঙ্গীকার করেন। তিনি বিকল্প ভাবনাকে সকলের সহযোগিতায় সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত