ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

প্রকাশ পেল রইদের দ্বিতীয় গান ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৫:৩৩

প্রকাশ পেল রইদের দ্বিতীয় গান ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’
ছবি: সংগৃহীত

প্রকাশ পেল নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’সিনেমার দ্বিতীয় গান ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’।

শুক্রবার(৮ মে) সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিনেমাটির দ্বিতীয় গান। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

‘মন ছাড়া কি মনের মানুষ রয়’-গানটিতে বাংলার আধ্যাত্মিক লোকসংগীতের ঐতিহ্য, বাউল দর্শন এবং গভীর মানবিক অনুভূতির এক আবেগের এক বহিঃপ্রকাশ ঘটেছে ।

গানটি লিখেছেন শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী (গোসাই),যিনি বাংলার লোকসংগীতধারার এক প্রখ্যাত বাউল সাধক ও মহাজনী পদাবলির রচয়িতা । গানটিতে কণ্ঠ দিয়েছেন সদ্যপ্রয়াত পশ্চিমবঙ্গের কিংবদন্তি দৃষ্টিহীন বাউল সাধক ও শিল্পী কানাই দাস বাউল।

গানটির সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। তিনি বলেন, ‘এর আগে মেজবাউর রহমান সুমন ভাইয়ের সঙ্গে অনেক কাজ করলেও এই প্রজেক্টটি আমার জন্য বিশেষ। কারণ সদ্যপ্রয়াত সাধক ও শিল্পী কানাই দাস বাউলের সঙ্গে আমরা একটি নতুন গান করতে পেরেছি। শুরু থেকেই এই গানটির প্রতি আমাদের এক অন্যরকম অনুভূতি ছিল। গানটিতে আছে এক ধরনের হাহাকার, নীরবতার গভীরতা। চেষ্টা করেছি যেন দেশীয় সংগীতের আবেগের সঙ্গে আধুনিক সাউন্ডের একটি ইমোশনাল ফিউশন তৈরি হয়।’

গানটি প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন বলেন, গানটি আমার অত্যন্ত প্রিয় এবং আমি সবসময় এটি কানাই দাস বাউলের কণ্ঠেই শুনেছি। অত্যন্ত দুঃখের বিষয়, গানটি তার মৃত্যুর পর প্রকাশ হলো। তাকে যদি এই কাজটি শোনাতে পারতাম, খুব ভালো লাগত। তবে কানাই দাসের সেই মায়ামাখা কণ্ঠ আমাদের সিনেমার মধ্য দিয়ে থেকে যাবে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত