ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

নীল শাড়িতে সাদনিমা নোমান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৬, ২১:৩৭  
আপডেট :
 ২১ মে ২০২৬, ২২:০৩

নীল শাড়িতে সাদনিমা নোমান
অভিনেত্রী সাদনিমা নোমান। ছবি: সংগৃহীত

তরূণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই তারকা। নিয়মিতই নতুন নতুন লুকে ছবি ও ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তার নীল শাড়ি পরা ভিন্নধর্মী এক লুকে শেয়ারকৃত ছবি সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। যেন সে নীল পরী নীলাঞ্জনা রূপে ধরা দিয়েছেন ভক্ত-অনুরাগীদের মাঝে।

শাড়িতে খুব বেশি একটা দেখা যায় না তাকে। কিন্তু এবার যেন চমকেই দিলেন একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে। ছবিতে তাকে দেখা গেল খুবই স্নিগ্ধ ও ঐতিহ্যবাহী লুকে। পরেছেন গাঢ় নীল রঙের একটি সুন্দর শাড়ি যেখানে হালকা নীল ও সাদা ফুলেল নকশা শাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। হাতে মিলিয়ে নীল-সাদা চুড়ি এবং কানে ছোট ঝুমকা তার সাজে এক ধরনের সৌন্দর্য ও সরলতার মিশেল এনেছে। কপালের ছোট কালো টিপটি তার মুখের সৌন্দর্যকে যেন আরও ফুটিয়ে তুলেছে। প্রাণবন্ত ও আন্তরিক হাসি পুরো ছবিটিকে আরও উজ্জ্বল করে তুলেছে। খোলা চুল ও স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা তাকে খুবই আত্মবিশ্বাসী এবং মার্জিত করে তুলেছে। বলা চলে ঐতিহ্যবাহী বাঙালি সাজ। সাথে লিখেছেন এক কাব্যিক ক্যাপশন "নীল শাড়িতে একটু আকাশ মেখে নেওয়া"।

তার এই রূপ দেখে কমেন্টে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা। একজন লিখেছেন, "আপনার হাসিতে মুগ্ধ আমি। আরেকজন লিখেছেন মাশাআল্লাহ আপু আপনি এত সুন্দর আপনাকে না দেখলে বুজতাম না।"

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত