ঢাকা, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

৪৬ বছরে লোক নাট্যদল, দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৯:০৮  
আপডেট :
 ০৪ জুলাই ২০২৬, ১৯:১৭

৪৬ বছরে লোক নাট্যদল, দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন
ছবি: সংগৃহীত

লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্ণ করে ৪৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে আগামী ৬ জুলাই। উল্লেখ্য, গ্রুপ থিয়েটার চর্চায় নিবেদিতপ্রাণ একদল তরুণের সনিষ্ঠ প্রয়াসে ১৯৮১ সালের ৬ জুলাই লোক নাট্যদল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দলটি একাধিক ভাগে বিভক্ত।

৪৫ বছরের নাট্যচর্চা, সৃজনশীল প্রযোজনা এবং সাংস্কৃতিক আন্দোলনের পথচলাকে উদযাপন করতে লোক নাট্যদ এর একটি ভাগ আগামী ৩ ও ৬ জুলাই ২০২৬ দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

অনুষ্ঠানমালার প্রথম পর্বে আগামী ৩ জুলাই ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মলিয়েরের কমেডি ‘কঞ্জুস’ মঞ্চস্থ হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান আগামী ৬ জুলাই ২০২৬, সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম।

অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি লোক নাট্যদলের সিনিয়র সদস্য অভিনেতা জাহিদ চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এরপর দলের নবতম প্রযোজনা ‘সুন্দর’ মঞ্চস্থ হবে।

প্রতিষ্ঠার চার দশকেরও বেশি সময় ধরে লোক নাট্যদল নাট্যচর্চা, নতুন শিল্পী গড়ে তোলা এবং দেশীয় নাট্যাঙ্গনের বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ৪৫ বছর পূর্তির এই আয়োজনে নাট্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করেছে সংগঠনটি।

প্রতিষ্ঠালগ্ন থেকে লোক নাট্যদল জীবনঘনিষ্ঠ ও নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়ন করে আসছে। ৪৫ বছরের অবিরাম পথচলায় সংগঠনটি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উইলিয়াম শেক্সপিয়ার, ব্রেখট, গাও সিংজিয়ান, ইউরিপিদিস, বুদ্ধদেব বসু, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়সহ প্রখ্যাত দেশি-বিদেশি নাট্যকারদের নাটক মঞ্চায়ন করেছে। পাশাপাশি ময়মনসিংহ গীতিকার মতো লোকজ উপাদান থেকেও নিরীক্ষাধর্মী নাট্য প্রযোজনা করেছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত