ঢাকা, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

নতুন লুকে অহনা রহমান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৯:৫১  
আপডেট :
 ০৪ জুলাই ২০২৬, ১৯:৫৮

নতুন লুকে অহনা রহমান
অহনা রহমান। ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। অভিনয় করেছেন একাধিক নাটকে। তার সুন্দর ও সাবলীল অভিনয়ে মুগ্ধ দর্শকরা। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি নতুন এক লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

সবুজ প্রকৃতির মাঝে শান্ত ও নান্দনিক আবহে দেখা গেছে তাকে, যা ইতোমধ্যেই দর্শক-ভক্তদের নজর কেড়েছে।

ছবিতে অহনা রহমানকে হালকা সবুজাভ নকশাদার ওড়না জড়ানো অবস্থায় দেখা যায়। মাথায় ছিল বাদামি রঙের স্টাইলিশ হেডর্যাপ, যা তার পুরো লুকে এনে দিয়েছে স্বাতন্ত্র্য।

ক্যামেরার দিকে চেয়ে থাকা আহনার অভিব্যক্তি এবং মার্জিত সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। অনেকেই তার এই লুককে ভূয়সী প্রশংসা করছে। গ্ল্যামারের পাশাপাশি রুচিশীল ও সাদামাটা উপস্থাপনাতেও তিনি সমানভাবে দর্শকদের মুগ্ধ করেছেন।

উল্লেখ্য যে, ২০০৭ সালে অভিনয় জগতে পথচলা শুরু অহনার।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত