মৌসুমি হামিদকে অভিনন্দন জানালেল ভাবনা
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২২:২৬ আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২২:৪৪

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি সামাজিকযোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সজাগ। সম্প্রতি সামাজিকযোগাযোগ মাধ্যমে মৌসুমি হামিদ এর মা হওয়াকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, “ঢাকায় নেমেই সবচেয়ে মিষ্টি খবরটি পেলাম। তোমার খবর শুনে আমার পুরো দিনটাই আনন্দে ভরে গেছে। আমি তোমার জন্য ভীষণ খুশি। তোমার মাতৃত্বের এই যাত্রা অনেক আনন্দ বয়ে আনুক। তুমি অবশ্যই একজন অসাধারণ মা হবে। তোমার এই মাতৃত্বের খবর প্রমাণ করে, জীবনের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর জন্য অপেক্ষা করতে হয়। তোমার জন্য আমি সত্যিই ভীষণ আনন্দিত। ভালোবাসি, মৌসুমী হামিদ।”

বার্তাটি প্রকাশের পর মৌসুমী হামিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন তার ভক্ত-অনুরাগী এবং সহকর্মীরা।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










