গুরুতর অসুস্থ রাজেশ শর্মা, যা জানালেন সুদীপা চট্টোপাধ্যায়
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৬:০১ আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৬:০৮

ভারতীয অভিনেতা রাজেশ শর্মা। বাংলা সিনেমা-সিরিজের গণ্ডি পেরিয়ে বলিউডে জায়গা করে নেওয়া এই অভিনেতা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
‘দ্য ওয়াল’ বুধবার (৮ জুলাই) জানিয়েছে, দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে এই অভিনেতাকে ভর্তি করা হয়েছে।
রাজেশের অসুস্থ হওয়ার খবর আসে মঙ্গলবার। অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, হায়দরাবাদ থেকে কলকাতায় ফ্লাইটে করে ফেরার পথে এক বিপত্তি ঘটে। ফ্লাইটের মধ্যেই রাজেশের পায়ে কোনো একটি পোকা কামড় দেয়। যার ফলে পা ফুলে যায়। সেখান থেকে সংক্রমণ হয়ে যায়।
সুদীপার ভাষ্য, রাজেশের ডায়াবেটিস থাকার কারণে সেই সংক্রমণ ‘ভয়াবহ পর্যায়ে’ পৌঁছেছে। শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কলকাতার ‘পারমিতার একদিন’, কাকাবাবু সিরিজের ‘মিশর রহস্য’ ছাড়াও বলিউডে ‘এমএস ধোনি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘মিশন রানীগঞ্জ’সহ আরও কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন এই অভিনেতা।
বাংলাদেশ জার্নাল/এসআইপি









