ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

আজ ১৫ ডিসেম্বর কেমন যাবে আপনার দিন, জানুন রাশিফলে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০

আজ ১৫ ডিসেম্বর কেমন যাবে আপনার দিন, জানুন রাশিফলে
ছবি: সংগৃহীত

জীবনের প্রতিটি দিনই নতুন শিক্ষা ও অভিজ্ঞতা নিয়ে আসে। আজ ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন ইঙ্গিত। কারও জীবনে আসতে পারে সাফল্য ও আনন্দের বার্তা, আবার কারও জন্য প্রয়োজন হতে পারে ধৈর্য ও সতর্কতা। রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে—তা তুলে ধরা হলো।

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল):

গৃহবাড়ি ও যানবাহন পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতে পারে। দীর্ঘদিনের দুশ্চিন্তা ধীরে ধীরে কাটবে। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের বিকাশ ঘটবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। পরিবারে নতুন সদস্য আগমনের সম্ভাবনা রয়েছে।

বৃষ (২১ এপ্রিল–২০ মে): পিতা-মাতার পূর্ণ সমর্থন পাবেন। চারদিক থেকে উন্নতির সুযোগ আসবে। বিদেশযাত্রা কিংবা প্রবাস থেকে প্রত্যাবর্তন শুভ। শিক্ষার্থীদের মনে আনন্দ থাকবে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে।

মিথুন (২১ মে–২০ জুন): ধৈর্য ও সাহসের সঙ্গে দিনটি উপভোগ করবেন। সফলতার চাবি আপনার হাতেই থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। শত্রু ও বিরোধীরা পিছু হটবে। ধর্মীয় কাজে মনোযোগ বাড়তে পারে।

কর্কট (২১ জুন–২০ জুলাই): আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের মন কিছুটা ভেঙে যেতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন।

সিংহ (২১ জুলাই–২০ আগস্ট): কর্মক্ষেত্রে সুনাম ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে। বিদেশযাত্রার সুযোগ আসবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। শত্রুরা পরাজিত হবে, তবে দ্রুতগতির বাহন ব্যবহারে সতর্ক থাকুন।

কন্যা (২১ আগস্ট–২২ সেপ্টেম্বর): ব্যয়ের বিষয়ে সতর্ক না হলে সঞ্চয়ে হাত পড়তে পারে। ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে টানাপোড়েন হতে পারে। নেশা ও জুয়ার প্রতি আকর্ষণ থেকে দূরে থাকুন।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর): অংশীদারদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। অযাচিত ঝামেলা ও আর্থিক চাপ বাড়তে পারে। শিক্ষার্থীদের মন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আকৃষ্ট থাকবে। দাম্পত্য কলহ সামাজিক অশান্তিতে রূপ নিতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর): দূর থেকে সুখবর আসতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। বিদেশি সূত্রে লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ও সন্তানদের সাফল্য আনন্দ দেবে। পরিবারে নতুন অতিথি আসতে পারে।

ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর): আর্থিক অবস্থার উন্নতি হবে। হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। সংগীত ও সৃজনশীল কাজে মনোযোগ বাড়বে। পরিবার নিয়ে ভ্রমণের সুযোগ আসতে পারে।

মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি): হাতে নেওয়া কাজ সফলভাবে সম্পন্ন হবে। নতুন গৃহ বা যানবাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে। প্রেম ও বিনোদনে আনন্দ পাবেন। বেকারদের জন্য সুখবর আসতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি): বাড়িতে নতুন আসবাবপত্র কেনার সম্ভাবনা রয়েছে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। প্রেম ও বন্ধুত্বে আনন্দের সময়।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ): নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। পরিশ্রম ও অধ্যবসায় ফল দেবে। বিবাহযোগ্যদের জন্য শুভ সময়। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হতে পারে। পরিবার নিয়ে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত