ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে, দেখুন রাশিফল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৩৪

বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে, দেখুন রাশিফল
ফাইল ছবি

আজ ১ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ধার-কর্জ ঋণমুক্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।

মিথুন [২১ মে-২০ জুন]

জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। প্রেমী যুগল সাবধানে চলুন। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। বাড়ির ইলেক্ট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। আয় বুঝে ব্যয় করতে হবে। শ্রমিক-কর্মচারীর মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহ ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত