ঢাকা, রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সাবেক আফগান এমপি’কে গুলি করে হত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ১১:২৮  
আপডেট :
 ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৫৫

সাবেক আফগান এমপি’কে গুলি করে হত্যা
মুরসাল নবীজাদা। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সাবেক নারী সংসদ সদস্য মুরসাল নবীজাদা ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন তার ভাই এবং আরেক দেহরক্ষী।

রোববার ভোরে দেশটির রাজধানী কাবুলে ওই নারী এমপি ও আইনপ্রণেতার নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। তবে, কী কারণে তাদের হত্যা করা হলো বা কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, তালেবান ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যে কয়েকজন এমপি আফগানিস্তানে অবস্থান করছিলেন তাদের মধ্যে নাবিজাদা একজন।

নবীজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারী গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।

সাবেক সংসদ সদস্য মরিয়ম সোলাইমানখিল টুইটারে বলেছেন, নবীজাদা ছিলেন ‘আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন। তিনি আরও লিখেছেন, একজন সত্যিকারের পথনির্দেশক, শক্তিশালী, স্পষ্টভাষী নারী যিনি বিপদের মুখেও নিজে যা বিশ্বাস করেছিলেন তার পক্ষেই দাঁড়িয়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসএইচ

  • সর্বশেষ
  • পঠিত