ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

গরমের ফ্যাশনে ৩ পরামর্শ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৫:৪৫

গরমের ফ্যাশনে ৩ পরামর্শ
ছবি: সংগৃহীত

ইদানীং ফ্যাশনে ভীষণ ‘ইন’ লেয়ালিং, অর্থাৎ একসঙ্গে দু’টো তিনটে জামার পরত। শীতের দিনে জ্যাকেট দিয়ে সেই স্টাইলিং করাই যায়। তবে গরমের দিনে কী ভাবে লেয়ারিং করবেন, তা অনেকেই বুঝতে পারেন না। গরমের দিনে না ঘেমেও লেয়ারিং করতে পারেন, শুধু মাথায় রাখতে হবে কিছু ফ্যাশন টিপ্‌স।

সে আপনি যতই সাজতে ভালবাসেন, গরমকালে তো আবহাওয়ার কথাটা মাথায় রাখতেই হবে। এর জন্য চাই সঠিক পোশাক, যা হবে ট্রেন্ডি এবং একই সঙ্গে আরামদায়ক। অথচ নজরকাড়াও। দিন বা রাত, গরম থেকে বাঁচতে সুতির কাপড়ের তৈরি পোশাক কিন্তু আরামদায়ক। পোশাকের রং চড়া নয়, হোক হালকা। সাদা এ ব্যাপারে একদম ঠিকঠাক। চলতে পারে হালকা গোলাপি, হলুদ কিংবা সবুজ। দিনের বেলা উজ্জ্বল রং এড়িয়ে চলাই ভাল। আঁটোসাঁটো পোশাকের পরিবর্তে পরুন ঢিলেঢালা পোশাক। ইদানীং ফ্যাশনে ভীষণ ‘ইন’ লেয়ালিং, অর্থাৎ একসঙ্গে দু’টো তিনটে জামার পরত।

শীতের দিনে জ্যাকেট দিয়ে সেই স্টাইলিং করাই যায়। তবে গরমের দিনে কী ভাবে লেয়ারিং করবেন, তা অনেকেই বুঝতে পারেন না। গরমের দিনে না ঘেমেও লেয়ারিং করতে পারেন, শুধু মাথায় রাখতে হবে কিছু ফ্যাশন পরামর্শ।

১) গরমের দিনে আলমারিতে রাখতে পারেন একরঙা কতগুলি ট্যাঙ্ক টপ। জি্ন্‌সের উপর সাদা, কালো, মেরুন, নীল ট্যাঙ্ক টপ পরে তার উপর পরে ফেলতে পারেন একরঙা একটা ঢিলেঢালা লিনেন শার্ট। শীতের ডেনিম জ্যাকেটের পরিবর্তে গরমের দিনে ‌শার্ট দিয়েই করে ফেলুন লেয়ারিং। লিনেন শার্ট না থাকলে চেক শার্টও ব্যবহার করেও স্টাইলিং করে ফেলতে পারেন।

২) লেয়ারিংয়ের ক্ষেত্রে ব্লেজ়ার পরে খুব সহজেই একটা কায়দার লুক তৈরি করা যায়। তবে গরমের দিনে ব্লেজ়ার পরলে চলবে না। এ ক্ষেত্রে ভিতরে একটা লেসের ক্রপ টপ বা ট্যাঙ্ক টপ পরে নিয়ে উপরে একটা ক্রপ জ্যাকেট পরে ফেলতে পারেন। সঙ্গে স্কার্ট আর স্নিকার্স। কোনও পার্টি হোক বা বন্ধুদের সঙ্গে বেরোনো, এ ভাবে সাজলে কিন্তু ভিড়ের মাঝেও নজর কাড়তে পারবেন।

৩) সুতির পোশাকেও কিন্তু লেয়ারিং করতে পারেন। জিন্‌সের সঙ্গেহাতাকাটা টপ পরে তার উপর একটা সুতির লম্বা শ্রাগ পরে নিলেই হল। তবে সুতির পোশাক পরেও কায়দা করতে হলে গলায় একটা স্টেটমেন্ট নেকপিস পরে নিতে পারেন কিংবা কানে একটা ঝুমকো আর পায়ে রঙবাহারি জুতা। সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত