পৃথিবী ছেড়ে চলে যাও মানুষরূপী জাহান্নামের শয়তান
রাজীব কুমার দাশ
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৬ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫

বড় কে?
বড় কে? ইবলিশ বা মানুষ? সাত্ত্বিক পারমার্থিক মার্মিক মার্গ বাছবিচার করে অবশ্যই মানুষ।
কিন্ত মানুষ কেন মানুষের ঘরে কেউ বাস করতে চাইছেন না? দলছুট হয়ে এক একজন ডেভিল ইবলিশের ঘরে পয়দা হয়ে গেছেন? চারিদিকে হাজার লক্ষ নিযুত সমুদ্র কোটি পশুমানবের দল। পারমাণবিক বোমা হামলার চেয়েও শত শত ভয়ঙ্কর ডেভিলের দল সিগনেচার অ্যাসপেক্ট রেখে তা প্রমাণ করে চলেছেন।
পৃথিবী ঘরে যদি মানু্ষই না থাকে? তাহলে পৃথিবী দেশ দশে সৌন্দর্য কোথায়? ন্যায় বিচার হলো আদালতের সৌন্দর্য। পুলিশের সৌন্দর্য আদালতের আদেশ মেনে চলা, সেনাবাহিনী কেবলমাত্র দেশপ্রেম সার্বভৌমত্ব নিয়ে নিরন্তর চিন্তা, সাংবাদিক হাতে কলম, রাজনীতির পাঠে পরিশীলিত চিন্তা প্রশ্ন ও উত্তর মেনে চলা। একটি রাষ্ট্রের প্রত্যেকটি পেশাজীবী হয়ে জনগণ হবেন, রাষ্ট্রযন্ত্রের পরস্পর ভাই ভাই আপনজন।
তাহলে সবশেষে বড় কে? ডেভিল না মানুষ? অবশ্যই মানুষ। কেননা কূটচিন্তা কূটভাবনা এড়িয়ে যে সকলের মনের ওপর চেপে বসে সাত্ত্বিক পারমার্থিক মার্মিক মনে রাজত্ব করতে পারেন, তা হলো মানু্ষ। মানুষ দৃশ্যমান। ডেভিল বা শয়তান অদৃশ্য নিরাকার। মানুষের যতক্ষণ আকার আছে, মনে প্রাণে সে মানুষ হয়ে পৃথিবীতে বাস করতে হবে। কারণ হিসেবে পৃথিবী শয়তানের নয়, পৃথিবী মানুষের আবাসন।
দৃশ্যমান মানুষ হবেন- সুফি দরবেশ সাধু সন্ত ভক্তপ্রাণ। মানুষ কেন শয়তান ডেভিল হতে যাবেন? পৃথিবীর সকল মানুষ মানেই সজ্জন, পরমাত্মীয়। মানুষ মানুষকে ঘৃণা করে মানুষ থাকা যায় না বলে মানুষের ঘরে ঘরে শয়তানের সৃষ্টি। মানুষ তখন কূট মনে আক্ষরিক অর্থে মনে প্রাণে মানুষ এড়িয়ে শয়তানের সাথেই বসবাস করেন।
যে কোনও মানুষ তাঁর আচরণে ইচ্ছে করলে ডেভিল হতে পারেন, কিন্তু ডেভিল ইচ্ছে করলেও মানুষ হতে পারেন না।
বড় কে? মনুষ্যত্ব মার্মিক বিচারে অবশ্যই মানুষ। ডেভিল অদৃশ্য কিন্তু মানুষ দৃশ্যমান।
মানুষকে কথা ও কাজে প্রমাণ করে দিতে হবে; আচরণে পরস্পরকে চিনে নিতে হবে কে কতটা ডেভিলের পর্যায়ভুক্ত, কে কতটা সাধু সুফি গুরু সাধক মহাত্মা আপনজন।
পৃথিবী মানুষের। তুমি মানুষ হলে পৃথিবীতে থেকে যাও। শয়তান হলে পৃথিবী ছেড়ে জাহান্নামে চলে যাও। ডেভিল আর মানুষ একসাথে বসবাস করতে পারেন না।
আবারো বলছি, 'মানুষের পৃথিবী ছেড়ে চলে যাও মানুষরূপী ডেভিল জাহান্নামের শয়তান।'
লেখক: কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও কবি। mail: [email protected]
১৬. ০২. ২০২৫.










