ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

১৩ আগস্ট, ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

  জার্নাল ডেস্ক:

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫০

১৩ আগস্ট, ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৯৮ - ফরাসি সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন৷

১৬৪৫ - সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে।

১৭৪০ - রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয়।

১৭৮৪ - ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয়।

১৭৮৪ - ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সংবলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস।

১৭৯২ - ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে।

১৮৬৮ - ১৫ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার লোক নিহত হয়।

১৮৮৯ - উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন।

১৯২৩ - মোস্তাফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬০ - মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

১৯৬১ - পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।

১৯৬৪ - ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৭২ - দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার।

১৯৯৪ - কলকাতা মেট্রোর দমদম-বেলগাছিয়া শাখা ১.৬২ কিলোমিটার সম্প্রসারিত করে শ্যামবাজার অবধি নিয়ে আসা হয়।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টি করেন ১:৫৪.৮২ সময়ে।

২০১১ - সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যু।

জন্ম

১৮১৪ - অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম, সুইডিশ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।

১৮১৯ - জর্জ গ্যাব্রিয়েল স্টোকস, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং গণিতজ্ঞ।

১৮৪৮ - রমেশচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক, ইতিহাসবিদ ও সিভিলিয়ান।

১৮৮৪ - হ্যারি ডিন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৮৬৭ - উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগি, শব্দকোষ প্রণেতা।

১৮৮৮ - জন বেয়ার্ড, টেলিভিশনের আবিষ্কারক।

১৮৯৯ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক।

১৯০২ - ফেলিক্স ওয়াঙ্কেল, জার্মান প্রকৌশলী।

১৯১১ - ড.ফুলরেণু গুহ, বাঙালি সমাজসেবিকা ও রাজনীতিবিদ।

১৯১২ - নোবেলজয়ী ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়ান্ম।

১৯১৮ - ফ্রেডরিক স্যাঙ্গার, ইংরেজ প্রাণরসায়নবিদ।

১৯২০ - নেভিল ব্র্যান্ড, আমেরিকান অভিনেতা।

১৯২৬ - ফিদেল ক্যাস্ট্রো, কিউবার সাবেক প্রেসিডেন্ট।

১৯৪৫ - রবিন জ্যাকম্যান, ব্রিটিশ ভারতের শিমলায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৫৫ - পল গ্রিনগ্রাস, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সাবেক সাংবাদিক।

১৯৫৮ - র‌্যান্ডি শুঘার্ট, মার্কিন সেনাবাহিনীর বিশেষ অভিযান দল ১ম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট-ডেল্টার একজন সদস্য।

১৯৬১ - কোজি কোন্দো, জাপানি সঙ্গীত রচয়িতা, পিয়ানোবাদক, এবং সঙ্গীত পরিচালক।

১৯৬১ - নীল মল্যান্ডার, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৬৩ - শ্রীদেবী, ভারতীয় অভিনেত্রী।

১৯৭৫ - শোয়েব আখতার, সাবেক পাকিস্তানি ডান হাতি ফাস্ট বোলার।

১৯৮২ - সেবাস্টিয়্যান স্ট্যান, রোমানিয়ন মার্কিন অভিনেতা।

মৃত্যু

৬০৪ - সুঁই সম্রাট ওয়েন, চীনের সুঁই সাম্রাজ্যের (৫৮১ – ৬১৮) প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট।

৯০৮ - আল-মুক্তাফি, ১৭শ আব্বাসীয় খলিফা।

১৭৯৫ - অহল্যাবাঈ হোলকার, ছিলেন ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রানি।

১৮৬৩ - ওজেন দ্যলাক্রোয়া, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৮৬৫ - ইগনাৎস জেমেলভাইস, হাঙ্গেরীয় চিকিৎসক ও হাত ধোয়া ব্যবস্থার প্রবর্তক।

১৮৯১ - বীর টিকেন্দ্রজিৎ, মণিপুর রাজপরিবারের রাজকুমার।

১৯১০ - ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ।

১৯১৩ - জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা আগস্ট বেবেল।

১৯১৭ - এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ।

১৯৩২ - কৃষ্ণকমল ভট্টাচার্য বাঙালি পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৯৩৬ - মাদাম কামা, ভারতের স্বাধীনতা সংগ্রামী ভারতের বিপ্লববাদের জননী হিসাবে পরিচিতা।

১৯৪৬ - হারবার্ট জর্জ ওয়েলস, একজন ইংরেজ লেখক।

১৯৬৩ - শিশির কুমার মিত্র, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।

১৯৬৮ - ভারতের ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী।

১৯৭৭ - নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবী।

১৯৮৪ - তিগ্রেন পেত্রোসিয়ান, সোভিয়েত-আর্মেনীয় গ্র্যান্ডমাস্টার।

১৯৯৬ - অ্যান্টোনিও ডি স্পিনোলা, পর্তুগিজ সামরিক কর্মকর্তা, লেখক এবং রক্ষণশীল রাজনীতিবিদ।

১৯৯৮ - এডওয়ার্ড লিওনার্ড গিঞ্জটন, একজন ইউক্রেনীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৯৯ - হাইমে গারসোন, কলম্বীয় সাংবাদিক, কমেডিয়ান, আইনজীবী, শান্তিবাদী ও রাজনৈতিক বিদ্রুপাত্মক ছিলেন।

২০০০ - নাজিয়া হাসান, পাকিস্তানি গায়ক ও গীতিকার।

২০১১ - তারেক মাসুদ, বাংলাদেশ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও গীতিকার।

২০১১ - মিশুক মুনীর, সম্প্রচার সাংবাদিকতার রূপকার, চিত্রগ্রাহক ও সাংবাদিকতা ব্যক্তিত্ব।

২০১৭ - শোভা সেন, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী।

২০১৮ - সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও প্রাক্তন লোকসভার অধ্যক্ষ।

বাংলাদেশ জার্নাল/এমবিএস

  • সর্বশেষ
  • পঠিত