ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

১৪ আগস্ট, ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

  জার্নাল ডেস্ক:

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১:৩৩

১৪ আগস্ট, ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
ফাইল ছবি

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ বুধবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৩৭ - মুদ্রণযন্ত্রের আবিষ্কার।

১৫৫১ - তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।

১৫৮৫ - রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।

১৭৬২ - ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।

১৭৯০ - সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে।

১৮২৫ - ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রল আবিষ্কার করতে সক্ষম হন।

১৮৪৮ - গঠিত হয় ওরেগন এলাকা।

১৮৮৫ - জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।

১৯০০ - ২০০ মার্কিন নৌ-সেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।

১৯১২ - মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।

১৯৩১ - ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণির দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।

১৯৪১ - রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৪৭ - ব্রিটিশ শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভ।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। একই দিনে নারীদের ৮০০ মিটার, ১০০ মিটার ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা চলাকালীন, রেবেকা অ্যাডলিংটন ২০০০ সালের অলিম্পিকে সৃষ্ট ব্রুক বেনেটের অলিম্পিক রেকর্ড প্রাথমিক পর্যায়ের ৪নং হিটেই ৮:১৮:০৬ সময়ে ভাঙেন।

জন্ম

১২৫৭ - জাপান সম্রাট হানাজোনো।

১৭৭৭ - হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, ড্যানিশ পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিদ।

১৮৬৭ - নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দ।

১৮৯৭ - লাবণ্য প্রভা ঘোষ, ভারতের একজন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী এবং মানভূম জেলায় অনুষ্ঠিত বাংলা ভাষা আন্দোলনের একজন নেত্রী ছিলেন।

১৯২৩ - প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার।

১৯২৬ - রনে গোসিনি, ফরাসি কমিকস সম্পাদক এবং পোলিশ বংশোদ্ভূত লেখক।

১৯৪২ - আমজাদ হোসেন, বাংলাদেশের অভিনেতা, লেখক এবং চলচ্চিত্রকার।

১৯৪২ - শহীদ কাদরী, বাংলাদেশি কবি ও সাহিত্যিক।

১৯৪৫ - স্টিভ মার্টিন, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, লেখক, প্রযোজক, নাট্যকার ও সংগীতজ্ঞ।

১৯৪৫ - ভিম ভেন্ডার্স, জার্মান চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার, লেখক, আলোকচিত্রী।

১৯৫৯ - মার্সিয়া গে হার্ডেন, আমেরিকান অভিনেত্রী।

১৯৬২ - রমিজ রাজা, সাবেক পাকিস্তানি ডান-হাতি ব্যাটসম্যান ক্রিকেটার।

১৯৬৬ - হ্যালি বেরি, মার্কিন মডেল, অভিনেত্রী ও প্রযোজক এবং বিশ্ব সুন্দরী যুক্তরাষ্ট্র ।

১৯৬৮ - প্রবীণ আম্রে, সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৭১ - প্রমোদ্যা বিক্রমাসিংহে, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮১ - কফি কিংস্টন, ঘানা-মার্কিন পেশাদার কুস্তিগির।

১৯৮৩ - মিলা কুনিস, ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী।

১৯৮৩ - সুনিধি চৌহান, ভারতের অন্যতম জনপ্রিয় একজন সংগীতশিল্পী।

মৃত্যু

১৪৩৩ - পর্তুগালের রাজা প্রথম জোহান।

১৭৭৪ - জোহান জ্যাকব রেইস্ক, জার্মান চিকিৎসক ও পণ্ডিত।

১৯৩৫ - নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জোলিও-ক্যুরি।

১৯৩৮ - হিউ ট্রাম্বল, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক।

১৯৪১ - নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়।

১৯৫৬ - বের্টল্ট ব্রেখট, একজন জার্মান নাট্যকর্মী, নাট্যকার ও কবি।

১৯৫৮ - ফ্রেদেরিক জোলিও-কুরি, বিখ্যাত ফরাসি পদার্থবিশারদ।

১৯৬৬ - টিপ স্নুক, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক।

১৯৭২ - ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁ।

১৯৮১ - ডাডলি নোর্স, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

১৯৮৫ - গেল সন্ডারগার্ড, একজন মার্কিন অভিনেত্রী।

২০০৪ - চেসোয়াফ মিওশ, পোলীয়-মার্কিনি কবি, লেখক, শিক্ষাবিদ এবং অনুবাদক।

২০১১ - শাম্মী কাপুর, ভারতের মুম্বইয়ের চলচ্চিত্র জগতের জনপ্রিয় চিত্রতারকা শিল্পী ও পরিচালক।

২০২৩ - দেলাওয়ার হোসাইন সাঈদী, একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য।

বাংলাদেশ জার্নাল/এমবিএস

  • সর্বশেষ
  • পঠিত