ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

২২ আগস্ট, ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

  জার্নাল ডেস্ক:

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:২৬

২২ আগস্ট, ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
ফাইল ছবি

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৪২ - ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।

১৬৯৮ - সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১০ - জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় ও এভাবে চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।

১৯৩২ - বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।

১৯৪২ - ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪২ - জার্মান নাৎসি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।

১৯৮৯ - নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।

জন্ম

১৮৬২ - ক্লাউড ডেবুসয়,ফরাসি সুরকার।

১৮৭৪ - মাক্স সচেলের, জার্মান দার্শনিক ও লেখক।

১৮৭৭ - এ কে কুমারস্বামীর, সিংহলী শিল্পী।

১৮৯৪ - রমেশচন্দ্র সেন, প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ।

১৯০২ - লিনি রিয়েফেন্সটাহল, জার্মান অভিনেত্রী ও পরিচালক।

১৯০৯ - জুলিয়াস জে. এপস্টাইন,মার্কিন চিত্রনাট্যকার ও প্রযোজক।

১৯১১ - দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক।

১৯১৫ - শম্ভু মিত্র, বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব।

১৯২০ - রে ব্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার।

১৯৩৯ - ভালেরি হারপার, মার্কিন অভিনেত্রী ও গায়ক।

১৯৫৫ - চিরঞ্জীবী, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।

১৯৫৮ - মুকুল চৌধুরী, বাংলাদেশি কবি ও গীতিকার।

১৯৬০ - ফজলুর রহমান বাবু, একজন বাংলাদেশি অভিনেতা এবং সঙ্গীতশিল্পী।

১৯৬৩ - টোরি আমস, মার্কিন গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।

১৯৭১ - কে এম মোশাররফ করিম, একজন বাংলাদেশি অভিনেতা।

১৯৭১ - রিচার্ড আরমিটাগে, ইংরেজ অভিনেতা।

১৯৮৫ - রুমানা রশীদ ঈশিতা, বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা।

১৯৯১ - ফেদেরিকো মাচেডা, ইতালীয় ফুটবলার।

মৃত্যু

১৮১৮ - ওয়ারেন হেস্টিংস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল।

১৮৫০ - নিকোলাস লেনাউ, রোমানীয় বংশোদ্ভূত অস্ট্রীয় কবি।

১৯০৪ - কেট শপ্যাঁ, মার্কিন ছোটগল্পকার ও ঔপন্যাসিক।

১৯২২ - মাইকেল কলিন্স, আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী।

১৯৫৮ - রজার মারটিন ডু গার্ড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।

১৯৭৭ - সেবাস্টিয়ান কাবট, ইংরেজ বংশোদ্ভূত কানাডীয় অভিনেতা ও গায়ক।

১৯৭৮ - জোমো কেনিয়াত্তা, কেনিয়ার নেতা।

১৯৮২ - একনাথ রানাডে, ভারতের এক সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠক।

১৯৮৬ - জালাল বায়ার, একজন তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের ৩য় রাষ্ট্রপতি।

২০০০ - অরুণ মিত্র বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক।

২০০৫ - অমিতা সেন, সংগীত,নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী।

২০১৩ - আন্ড্রেয়া শেরভি, ইতালীয় ফুটবল খেলোয়াড়।

২০১৫ - আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেটার।

২০১৬ - সেল্লাপান রামানাথান, হচ্ছেন ষষ্ঠ প্রজাতন্ত্র সিঙ্গাপুরের রাষ্ট্রপতি।

২০২৪ - গোলাম মুর্শিদ, লন্ডন প্রবাসী বাংলাদেশি লেখক, গবেষক ও সংবাদ উপস্থাপক।

বাংলাদেশ জার্নাল/এমবিএস

  • সর্বশেষ
  • পঠিত