ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

২৩ আগস্ট: ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:৪০  
আপডেট :
 ২৩ আগস্ট ২০২৫, ১১:৫০

২৩ আগস্ট: ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা
ছবি: বিডিজে সম্পাদিত

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ২৩ আগস্ট ২০২৫, শনিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৩২৮ - ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন।

১৬১৭ - লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।

১৭৯৯ - নেপোলিয়ন মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেন।

১৮২১ - মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।

১৮২৫ - বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।

১৮৩৩ - ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।

১৮৩৯ - ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়।

১৮৬৬ - প্রুশিয়া এবং অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৭৫ - বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের সুকুমারী দত্ত সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব্ব সতী’ মঞ্চস্থ হয়। এটিই বাংলার প্রথম ফিল্মী-সহায়তা অভিনয় রজনী।

১৯১৪ - জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯২১ - প্রথম ফয়সাল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন।

১৯২৫ - বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।

১৯৩৯ - হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানি এবং স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অ-আগ্রাসন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪২ - স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।

১৯৪৪ - রুমানিয়ার সামরিক শাসক উৎখাত।

১৯৬২ - বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট।

১৯৮৬ - পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়

১৯৯১ - “ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন” প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ - রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন।

১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাসাদ ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং গর্বাচেভ পুনরায় ক্ষমতা ফিরে পান।

২০০৭ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনাবাহিনী ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এ দিনটি কালো দিবস হিসাবে চিহ্নিত করা হয়।

২০১৬ - ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবনে আকাশবাণী মৈত্রী চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২০২৩ - ভারতের পাঠানো চন্দ্রযান-৩এর ল্যান্ডার বিক্রম ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠ স্পর্শ করে - এক ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা - ইসরো'র অন্যতম কৃতিত্ব।

জন্ম

১৭৪০ - রুশ সম্রাট ষষ্ঠ আইভান।

১৭৭৩ - জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস।

১৮৬৪ - এলেফথেরিওস ভেনিজেলোস, গ্রিক আইনজীবী, আইনজ্ঞ, রাজনীতিবিদ ও ৯৩তম প্রধানমন্ত্রী। (মৃ. ১৯৩৬)

১৮৫২ - রাধাগোবিন্দ কর ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক। (মৃ.১৯/১২/১৯১৮)

১৯০৮ - আর্থার আদমভ, রুশ-ফরাসি নাট্যকার।

১৯১২ - জিন কেলি, একজন মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নৃত্য-পরিচালক ছিলেন। (মৃ. ১৯৯৬)

১৯১৮ - আন্না মনি, ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়াবিজ্ঞানী। (মৃ.২০০১)

১৯২১ - কেনেথ অ্যারো, একজন মার্কিন অর্থনীতিবিদ। নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১৭)

১৯২২ - নাজিক আল-মালাইকা, একজন ইরাকি কবি ছিলেন। (মৃ. ২০০৭)

১৯২৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩১ - হ্যামিল্টন ওথানেল স্মিথ, নোবেলজয়ী মার্কিন অণুজীববিজ্ঞানী।

১৯৩৩ - রবার্ট কার্ল, আমেরিকান রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০২২)

১৯৪৯ - শেলি লং, আমেরিকান অভিনেত্রী।

১৯৫৪ - হালিমা ইয়াকুব, সিঙ্গাপুরের একজন রাজনীতিবিদ।

১৯৬৮ - কৃষ্ণকুমার কুন্নথ, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, কে কে নামে সুপরিচিত। (মৃ.২০২২)

১৯৭৪ - কনস্টানটিন নভোসেলভ, একজন রুশ-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৭৮ - কোবি ব্রায়ান্ট, প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।

১৯৮০ - জোঅ্যান ফ্রোগ্যাট, একজন ইংরেজ অভিনেত্রী।

১৯৯৪ - অগাস্ট আমেস, কানাডিয়ান পর্নোগ্রাফিক অভিনেত্রী (মৃ. ২০১৭)

মৃত্যু

৬৩৪ - ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক [রা.]।

১৩০৫ - উইলিয়াম ওয়ালেস, একজন নাইট ও স্কটল্যান্ড দেশপ্রেমিক। (জ. ১২৭০)

১৫৭৪ - আবু সুউদ এফেন্দি, একজন উসমানীয় হানাফি আলেম ও আইনবিদ। (জ. ১৪৯০)

১৮০৬ - চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৮৮৬ - পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবক। (জ.১৮১৯)

১৯২৭ - সাদ জগলুল পাশা, মিশরের জাতীয় নেতা। (জ.১৮৫৯)

১৯৪৪ - দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।

১৯৭৫ - অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক। (জ.১০/১১/১৮৯৩)

১৯৮২ - স্টানফোর্ড মুর, একজন মার্কিন প্রাণরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১৩)

১৯৮৭ - সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক। (জ.১০/১০/১৯১৬)

১৯৮৯ - আর. ডি. লাইং, ছিলেন স্কটিশ মনোচিকিৎসক। (জ. ১৯২৭)

১৯৯৭ - জন কেন্ড্রেও, একজন ইংরেজ প্রাণরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১৭)

২০১৮ - কুলদীপ নায়ার, প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক। (জ.১৯২৩)

২০১৯ - অধ্যাপক মোজাফফর আহমদ, বাংলাদেশী রাজনীতিবিদ।

২০১৯ - কারী আব্দুল গণী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও কারী।

২০২৩ - ইয়েভগেনি প্রিগোজিন, একজন রুশ অলিগার্ক এবং ভাড়াটে যোদ্ধাবাহিনীর প্রধান। (জ. ১৯৬১)

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত