ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

শিশু ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৫:১৪

শিশু ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (২০ জুলাই) দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত ২৮ বছর বয়সী হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।

মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাখাওয়াত হোসেন জানান, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীকোল গ্রামের কুমার নদের তীরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশঝাড়ের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা মিকিজ শেখ বাদী হয়ে ২০২২ সালের ১৯ মার্চ শ্রীপুর থানায় হাসান শেখকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করেন।

পরে মরদেহের ময়নাতদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায়ে হাসান শেখকে প্রাণদণ্ড দেন বিচারক।

মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন শিশুটির মা ছবিরন নেছা। মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত