ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সমালোচনার মুখে হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা বন্ধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৮:২৩

সমালোচনার মুখে হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা বন্ধ
ছবি: সংগৃহীত

আলোচনা-সমালোচনার মধ্যে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত করেছে প্রশাসন।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন সাংবাদিকদের বলেন, “একটা সুবিধাজনক জায়গা দেখে পৌরসভার ভেতরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি পুনরায় নির্মাণ করা হবে।”

মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ঝিনাইদহের সন্তান হামিদুর রহমানের স্মরণে শহরের প্রবেশ পথে একটি বেদীতে এই ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হলেও তা আর শেষ হয়নি।

২০১২ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল করিম মিন্টু পৌরসভার মেয়র থাকাকালে মাগুরা সড়কের চার রাস্তা মোড়ে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় ৩২ লাখ টাকা।

তবে কাজ শুরু হয় অনেক দিন পর। ২০১৬ সালে কিছু কাজ করার পর সেটি অসমাপ্ত থাকে। ভাস্কর্যটি আর উদ্বোধন হয়নি। সেভাবেই পড়ে ছিল।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওইদিন বিকালে শত শত লোক এসে ভাস্কর্যটিতে হামলা ও ভাঙচুর চালায়। এরপর বুধবার থেকে কিছু শ্রমিক সেটি ভাঙার কাজ আবার শুরু করলে বিষয়টি সবার নজরে আসে।

এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সমালোচনার মধ্যে রোববার থেকে ভাস্কর্যটি ভাঙার কাজ বন্ধ রাখা হয়।

বিষয়টি নিয়ে শহরের একজন মুক্তিযোদ্ধা বলছিলেন, ``শহরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণের জন্য তারা জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় সোমবার বিকালে বলেন, জেলা প্রশাসক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানতে।

সূত্র: বিডি নিউজ

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত