ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:৩৫

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এবং বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ।

নিহতরা হলেন—বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন এবং আশা খাতুনের মেয়ে শিশু মিম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়িতে থাকা একটি লোহার মই বৃষ্টির পানিতে ভিজে বিদ্যুতায়িত হয়ে যায়। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাদের বাঁচাতে এগিয়ে এলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত