স্পেনের জয়ে শাকিব-বুবলী-অপুর অভিনন্দন পোস্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৮:৫৫

শেষ হলো ২০২৬ বিশ্বকাপ। নিউ জার্সিতে অনুষ্ঠিত এ বিশ্বকাপের প্রধান দুটি দল ছিল আর্জেন্টিনা এবং স্পেন। বিশ্বকাপ ফাইনালে শুরু থেকেই শক্ত অবস্থানে ছিল স্পেন। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার এবং মাঠের কৌশলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে দলটি। পুরো ম্যাচে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। ফাইনালে হারের ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের আর্জেন্টিনার আশা শেষ হয়ে যায়। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জিতে বিশ্বফুটবলে নিজেদের আধিপত্যের নতুন অধ্যায় তৈরি করেছে স্পেন।
স্পেনের এই সাফল্যে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের পাশাপাশি বাংলাদেশের তারকারাও জানিয়েছেন শুভেচ্ছা।
স্পেনের বিশ্বকাপ জয়ের পর সুপারস্টার শাকিব খান নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’
চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেনের সাফল্যে মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য।
অন্যদিকে, চিত্রনায়িকা অপু বিশ্বাসও স্পেনকে অভিনন্দন জানিয়েছেন। সংক্ষিপ্ত এক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’
বাংলাদেশ জার্নাল/এসআইপি










