ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

মেসেজ লেখাসহ বানান ঠিক করবে হোয়াটসঅ্যাপের নতুন এআই

  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪  
আপডেট :
 ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮

মেসেজ লেখাসহ বানান ঠিক করবে হোয়াটসঅ্যাপের নতুন এআই
ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (ফাইল ছবি)

বানান ভুল বা গুছিয়ে না লেখার ঝামেলা দূর করতে হোয়াটসঅ্যাপ চালু করেছে নতুন ফিচার ‘মেটা এআই রাইটিং হেল্প’। এই ফিচার ব্যবহারকারীদের মেসেজ লেখায় সহায়তা করবে এবং লেখাকে আরও পরিপূর্ণ করবে।

ফিচারটি ব্যবহার করার সময় চ্যাটে বার্তা টাইপ করতে শুরু করলেই দেখা যাবে একটি ছোট পেন্সিল আইকন। সেখানে ট্যাপ করলে মেটা এআই তিন থেকে চার ধরনের পরামর্শ দেবে। ব্যবহারকারীরা চাইলে প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ অথবা শুধুমাত্র বানান ও ব্যাকরণ সংশোধন (প্রুফরিড) সংস্করণ বেছে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার শুধুমাত্র পরামর্শ দেবে এবং ব্যবহারকারীর মূল বার্তা সংরক্ষণ করবে না। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে সম্পূর্ণ নিরাপদ।

কারা উপকৃত হবেন?

শিক্ষার্থী, অফিসকর্মী ও বিভিন্ন পেশাজীবী এই ফিচার থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন। শিক্ষককে ইমেইল লেখা, ক্লায়েন্টকে প্রফেশনাল বার্তা পাঠানো বা বন্ধুকে ফানি মেসেজ– সবক্ষেত্রেই এটি সময় বাঁচাবে এবং বার্তাগুলোকে আরও অর্থবহ করবে।

ব্যবহারবিধি:

১. প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করুন।

২. যেকোনো চ্যাট খুলে বার্তা টাইপ করা শুরু করুন।

৩. টাইপ করার সময় টেক্সট বক্সে পেন্সিল আইকন দেখতে পাবেন।

৪. সেখানে ট্যাপ করলেই পছন্দ অনুযায়ী পরামর্শ পাবেন– প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ অথবা প্রুফরিড সংস্করণ।

৫. যেকোনো একটি বেছে নিয়ে মেসেজটি পাঠিয়ে দিন।

হোয়াটসঅ্যাপের এ নতুন এআই ফিচার কেবল মেসেজ লেখায় সহায়তা করবে না, বরং ভবিষ্যতে বার্তা লেখার ধরনকেও আমূল বদলে দিতে পারে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত