ঢাকা, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

নারী ক্রিকেটের উন্নতিতে ৩ উদ্যোগ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৬:৩৫

নারী ক্রিকেটের উন্নতিতে ৩ উদ্যোগ
ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটের উন্নতিতে নতুন তিন উদ্যোগ নিয়েছে বিসিবির উইমেন উইং।

বিসিবির সবশেষ নির্বাচনে ক্লাব থেকে জয়ী হয়েছিলেন রফিকুল ইসলাম বাবু। এরপর বোর্ড সভা শেষে দায়িত্ব পান বিসিবি নারী বিভাগের। দায়িত্ব পাওয়ার পরই নারী ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল। যে কারণে টিম ম্যানেজমেন্ট বা খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে বসতে পারেননি চেয়ারম্যান বাবু।

সম্প্রতি বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছেন নারী দলের ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্যরা। দেশে ফেরার পর প্রথমবারের মতো গতকাল সবার সঙ্গে বসেছিলেন নারী বিভাগের প্রধান। বিশ্বমঞ্চে জ্যোতিদের অবস্থান আরও শক্তপোক্ত করতে হয়েছে নানান আলোচনা।

জানা গেছে, জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে তিন উদ্যোগ হাতে নিয়েছে বিসিবির নারী বিভাগ। বিশেষ করে পেসারদের ঘাটতি পূরণের জন্য বিশেষ উদ্যোগের কথাও জানানো হয়েছে। তৃণমূল পর্যায় থেকে পেসার তুলে আনার চিন্তাভাবনা করছে বিসিবি। এছাড়া নারী স্কুল ক্রিকেটের বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত